নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রতিবাদকারীরা দুর্নীতির অভিযোগ ও করোনা মহামারির সংকটে তার ব্যর্থতার জন্য সরকারি বাসভবনের বাইরেও বিক্ষোভে শামিল হন। একজন বিক্ষোভকারী বলেন, নেতানিয়াহুকে পদ ছাড়তে বাধ্য করতে আমরা এখানে সমবেত হয়ে বিক্ষোভ করছি। ‘যথেষ্ট হয়েছে, আমরা তোমাকে নিয়ে ক্লান্ত’, ‘তোমাকে আর চাই না’ ইত্যাদি স্লোগান দেন বিক্ষুব্ধ লোকজন। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে এক মাসের অধিক সময় ধরে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ইসরাইলি মিডিয়ার অনুপ্রেরণায় বামপন্থি ও ষড়যন্ত্রকারীরা এসব বিক্ষোভ শুরু করেছে। —ভয়েস অব আমেরিকা