প্রতিশোধ নিতে ফের সৌদি বিমানবন্দরে হামলা  

ফের সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। প্রতিশোধ নিতেই বড় ধরনের এই হামলা  চালিয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।   

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়া বলেন, রোববার তাদের সামরিক ড্রোন আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি সামরিক অবস্থানে এবং স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুতভাবে আঘাত হানে।  

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা জোরদার করার প্রেক্ষাপট হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের বিমানবন্দরে হামলা চালায়।  

তবে এই হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা যায়নি।  

এর এক সপ্তাহ আগেও ইয়েমেনি সামরিক বাহিনী আবহা বিমানবন্দরে হামলা চালিয়েছিল।  সিনহুয়া, পার্স টুডে, তাসনিম নিউজ এজেন্সি  

ইত্তেফাক/এসআর