একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

অর্থনীতি - প্রথমপত্র

মৌলিক অর্থনৈতিক সমস্যা

এবং এর সমাধান

 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের অর্থনীতি (প্রথমপত্র) প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আলোচনা করা হলো। পূর্ণ নম্বর প্রাপ্তির ক্ষেত্রে উত্তর কীরূপ হবে সে অনুযায়ী উত্তরগুলো সাজানো হয়েছে। মনোযোগ দিয়ে পড়লে অন্যান্য সৃজনশীল প্রশ্নেরও উত্তর দেওয়া সম্ভব হবে। সহজ এবং প্রাঞ্জল ভাষায় বিষয়গুলোকে উপস্থাপন করা হলো-

 

সৃজনশীল প্রশ্ন-১

নিচের সূচীটি লক্ষ্য করো:

                                                                                ক. সুযোগ ব্যয় কি?                              ১

খ. অর্থনীতির মৌলিক সমস্যা কি? কয়টি এবং কি কি?                                                 ২

গ. উদ্দীপকের সূচী অনুযায়ী PPC রেখা অঙ্কন করো।                                              ৩

ঘ. স্থির সুযোগ ব্যয় নির্দেশ করতে Y পণ্যের উত্পাদনের কি পরিবর্তন হবে? সূচীর সাহায্যে দেখাও এবং তা চিত্রে উপস্থাপন করো।       ৪

সৃজনশীল প্রশ্নের সমাধান:

উত্তর: (ক) সুযোগ ব্যয়: সম্পদের সীমাবদ্ধতার কারণে মানুষের তার পছন্দের সকল কিছু একসাথে ভোগ করতে পারে না। একাধিক পছন্দের ক্ষেত্রে একটি পেতে অন্যটি ছাড়তে হয়। অর্থাত্, একটি দ্রব্যের অতিরিক্ত একক পেতে অপর একটি দ্রব্যের নির্দিষ্ট পরিমাণ ছেড়ে দেওয়ার বিষয়টিই অর্থনীতিতে সুযোগ ব্যয় নামে পরিচিত।

উত্তর: (খ) অর্থনীতির মৌলিক সমস্যা: সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করতে মানুষ অপ্রাচুর্যতা ও নির্বাচন সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যা দু’টির সমাধান খুঁজতে অর্থনীতিবিদ ‘স্যামুয়েলসন’ মানুষের কর্মপ্রচেষ্টাকে তিনটি প্রশ্নের আকারে উপস্থাপন করেন যা মৌলিক অর্থনৈতিক সমস্যা নামে পরিচিত। যথা:

১. কী উত্পাদন করা হবে? (What to produce?)

২. কীভাবে উত্পাদন করা হবে? (How to produce?) এবং

৩. কার জন্য উত্পাদন করা হবে? (For whom to produce?)

 

উত্তর: (গ) উদ্দীপকে প্রদত্ত সূচী অনুযায়ী নিম্নে PPC রেখা অঙ্কন করা হলো:

 

এক্ষেত্রে অঙ্কিত PPC রেখাটি মূলবিন্দুর দিকে

অবতল আকৃতির হয়।

উত্তর: (ঘ) স্থির সুযোগ ব্যয় নির্দেশ করতে Y পণ্যের উত্পাদনের নিম্নোক্ত পরিবর্তন করতে হবে। সূচীর সাহায্যে দেখানো হলো:

পরিবর্তিত সূচীর আলোকে নিম্নে চিত্রে উপস্থাপন করা হলো:

এক্ষেত্রে অঙ্কিত PPC রেখাটি ডান দিকে নিম্নগামী সরল আকৃতির হয়।