০১. ফল নয়, ফল হয়ে তবু গাছে ধরে,
পাখি নয় পাখা মেলে আকাশেতে ওড়ে।
০২. এত প্রিয় মেহমান—এলে চোখ বুজি,
চলে গেলে চোখ খুলে করি খোঁজাখুঁজি।
০৩. কালো-ধলো দুই ভাই দুনিয়ার মাঝ,
কালো এসে ঘুম দেয়, ধলো দেয় কাজ।
০৪. লেজ টিপিলে দুধ পড়ে, একি আজব গাই,
এক বানে আছে দুধ—পাতালপুরে পাই।
০৫. ইঁদুরের শক্তিটা দেখ একবার
নাচায় জগত্টাকে লেজে বেঁধে তার।
রচনা : বেণীমাধব সরকার