ঝলমলে লম্বা চুল...

সব তরুণী চান ঝলমলে চুল। কিন্তু ঝলমলে চুল পেতে আপনাকে প্রথমেই চুলের জন্য উপযোগী একটি শ্যাম্পু নির্দিষ্ট করে নিতে হবে। আর তা যেন আপনার চুলকে কার্যকরভাবে পরিষ্কার করতে পারে। চুলকে নরম, মসৃণ ও ময়েশ্চারাইজ করে এমন শ্যাম্পু ব্যবহার করবেন। শ্যাম্পু করার আগে সম্পূর্ণ চুল পানিতে ভিজিয়ে  নেবেন। এরপর শ্যাম্পু দেবেন। ধীরে ধীরে শ্যাম্পু পুরো চুলে ও মাথার ত্বকে মেখে নেবেন। এরপর ভালোভাবে চুল ধুয়ে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে, শ্যাম্পু যেন চুলে বা মাথার ত্বকে লেগে না থাকে। মাথার ত্বক পরিষ্কারের জন্য অবশ্যই আঙুল ব্যবহার করবেন, নখ নয়। প্রতিবার শ্যাম্পু করার পর একটি ভালো কন্ডিশনার ব্যবহার আবশ্যক। কন্ডিশনার চুলকে ভেঙে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া থেকে রক্ষা করে। চুলকে জটহীন, নরম, মসৃণ ও আকর্ষণীয় করে তুলতে কন্ডিশনার খুবই জরুরি। আপনার চুলের উপযোগী একটি কন্ডিশনার বেছে  নেবেন। কন্ডিশনার না দিলে প্রাকৃতিক উপাদান দেবেন। প্রতিদিন কিছু সময়ের জন্য হলেও আপনার মাথার ত্বক ম্যাসাজ করবেন। এর ফলে মাথার ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি পাবে, ত্বকের মৃত কোষ ও খুশকি দূর হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। মোটা দাঁতের চিরুনি ব্যবহার করবেন। ঘরের বাইরে যাওয়ার আগে চুলে একটি স্কার্ফ পেঁচিয়ে নেবেন। সূর্যের ক্ষতিকর রশ্মি চুলের স্বাভাবিক রং ও উজ্জ্বলতা নষ্ট করে ফেলে। এটি আপনার চুলকে ধুলা ও ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করবে। চুলের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে সপ্তাহে একদিন আপনার চুলের উপযোগী একটি হেয়ার প্যাক ব্যবহার করবেন। সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করবেন। এতে আপনার চুলের সঠিক সৌন্দর্য বজায় থাকবে।

টিপস

n প্রতিদিন চুলে শ্যাম্পু করলে চুল ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কোনো প্রাকৃতিক ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

n গরমের সময়ে প্রাকৃতিকভাবেই তাপমাত্রা বেশি থাকে। এ সময়ে এমন কোনো হেয়ারস্টাইল না করাই ভালো, যা করতে চুলে হিট দেওয়ার প্রয়োজন হয়।

n ভেজা চুলে কখনোই চিরুনি ব্যবহার করবেন না। এতে বেশি মাত্রায় চুল ওঠে। মোটা দাঁতের চিরুনি ব্যবহার করলে ভালো।

n নারকেল তেল বা অলিভ অয়েল অল্প গরম করে তা ভালো করে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। তারপর শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল বেশ নরম থাকে।

n আপনার চুল যদি ড্রাই বা ফ্রিজি হয়, তাহলে রাতে শোয়ার আগে ‘লিভ ইন’ কন্ডিশনার লাগিয়ে মাথায় তোয়ালে জড়িয়ে নেবেন। সকালে অবশ্যই এর ফলটাও পেয়ে যাবেন।

মডেল জারিন ছবি তানভির