ভিন্ন স্বাদের পুডিং

খাবারের স্বাদে ভিন্নতা আনতে পরিবারের সদস্য কিংবা অতিথির জন্য আপনি বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন মজাদার পুডিং। রেসিপিগুলো দিয়েছেন শেফ শিরিনা রহমান লাবনী

কাঁচা আমের পুডিং

 

উপকরণ :কাঁচা আমের পিউরি ১/৩ কাপ, জ্বাল দেওয়া দুধ ১ কাপ, চিনি ১/৩ কাপ, ডিম ৫ টা, ক্যারামেলের জন্য চিনি ১/৪ কাপ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ।

প্রণালি :প্রথমে চুলায় একটা ফ্রাইপেন বসিয়ে ১/৪ কাপ চিনি দিয়ে তার সঙ্গে এক চামচ পানি দিয়ে ক্যারামেল করে নিতে হবে। ক্যারামেল করার পরে পুডিং যেটায় সেট করব সেই মোল্ডে ক্যামেরামেল ঢেলে দিব। তারপর একটা মিক্সারে ডিম দুধ চিনি ও কাঁচা আমের পিউরি ভ্যানিলা এসেন্স একসঙ্গে দিয়ে ১ মিনিট চালিয়ে নিব। যখন এগুলা ব্লেন্ড করা হয়ে যাবে মোল্ডে ঢেলে নিতে হবে। এদিকে চুলায় একটা বাতিল বসিয়ে একটা  ইস্টার্ন দিয়ে দিব। পাতিলের মধ্যে সামান্য পানি দিয়ে দিব। যখন পানি ফুটে উঠবে তখন পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ২৫ মিনিট অপেক্ষা করব। ২৫ মিনিট পর নামিয়ে ঠান্ডা করে সাজিয়ে পরিবেশন করা যাবে কাঁচা আমের পুডিং বা গ্রিন ম্যাংগো পুডিং।

পুডিং

 

উপকরণ :টকদই ১ কাপ, কনডেন্স মিল্ক ১ কাপ, লিকুইড দুধ ১/২ কাপ, ডিম ৬টি, চিনি ২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, ক্যারামেলের জন্য ৪ টেবিল চামচ চিনি।

প্রণালি :প্রথমে দই ভালো করে ফেটে নিয়ে কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ডিম, চিনি ও ভেনিলা দিয়ে ভালো করে হেন্ড বিটার দিয়ে মেশাতে হবে। এবার দুধ দিয়ে আবার মেশাতে হবে। যে মোল্ডে বসাব তাতে চিনি দিয়ে অল্প আঁচে চুলায় ক্যারামেল করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। মোল্ডে সামান্য ঘি ব্রাশ করে নিয়ে, মোল্ডের উপরে একটি ছাকনি রেখে উপকরণ ঢেলে দিতে হবে। মোল্ডের নিচে একটা পাত্রে  ২ ইঞ্চি পরিমাণ পানি দিয়ে পুডিংয়ের মোল্ড বসিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। এবার আঁচ কমিয়ে দিয়ে ৩০-৪৫ মিনিট রেখে দিলেই হয়ে যাবে পুডিং।