ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে সরাসরি ফ্লাইট চলাচলের জন্য সৌদি আরবের আকাশপথ খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজকে ফোন করে তার এ প্রতিক্রিয়া জানান বলে হোয়াইট হাউজের এক মুখপাত্র জানিয়েছেন। এ সময় ট্রাম্প সৌদি বাদশার সঙ্গে আঞ্চলিক সুরক্ষা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন বলে জানিয়েছেন মুখপাত্র জাড ডিয়ার।
পারস্য উপসাগরীয় অন্যান্য আরব দেশের সঙ্গে ইসরাইলের বিরোধ নিরসনে সৌদি আরবকে মধ্যস্থতা করারও অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত মাসে ইসরাইল এবং আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে একটি শান্তিচুক্তি হয়। এরপর ৩১ আগস্ট প্রথমবারের মতো ইসরাইলি ও মার্কিন কর্মকর্তাদের নিয়ে তেল আবিব থেকে একটি বাণিজ্যিক ফ্লাইট সৌদি আরবের ওপর দিয়ে সরাসরি আমিরাতের আবুধাবিতে যায়।