শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারে বিক্রেতা নেই। সোমবার (৭ সেপ্টেম্বর) লেনদেন শুরুর কিছু সময় পর কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো—বিআইএফসি, জিপিএইচ ইস্পাত এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ। জানা গেছে, রবিবার বিআইএফসির শেয়ার দর ছিল ৪ দশমিক ৪০ টাকায়। গতকাল কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪ দশমিক ৮০ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ দশমিক ৮০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর শুন্য দশমিক ৪০ টাকা বা ৯ দশমিক ০৯ শতাংশ বেড়েছে।
মিরাকল ইন্ডাস্ট্রিজ : রবিবার মিরাকলের শেয়ার দর ছিল ২৮ দশমিক ৫০ টাকায়। গতকাল কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৮ দশমিক ৫০ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ দশমিক ৩০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৮০ টাকা বা ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে।
জিপিএইচ ইস্পাত : রবিবার জিপিএইচ ইস্পাতের শেয়ার দর ছিল ২৭ টাকায়। গতকাল কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৮ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৯ দশমিক ৭০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৭০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।