‘জেড’ ক্যাটাগরির পরে বেহাল মিউচুয়াল ফান্ডে সুশাসনে নজর দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ নিয়ে গত রবিবার জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, মিউচুয়াল ফান্ডের অ্যাসেট ম্যানেজার, ট্র্যাস্টি, কাস্টডিয়ান এবং উদ্যোক্তা কমিশনের চাহিদা অনুযায়ী সব তথ্য সরবরাহ করবে। এছাড়া বছর শেষ হওয়ার তিন মাসের মধ্যে নিরীক্ষিত আর্থিক হিসাব, শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে অনিরীক্ষিত অর্ধবার্ষিকী আর্থিক হিসাব, শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে প্রতিটি প্রান্তিকের ফান্ডের নেট সম্পদ পরিবর্তনের স্টেটমেন্ট এবং প্রতি প্রান্তিকে আগের প্রান্তিকের সঙ্গে পরিবর্তনেরসহ পোর্টফোলিও জমা দিতে হবে।
এছাড়া প্রতি প্রান্তিক শেষ হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে ইউনিটহোল্ডারদের কাছে ফান্ডের পোর্টফোলিও পাঠানোর নির্দেশনা দিয়েছে বিএসইসি। প্রান্তিক ও অর্ধবার্ষিক এসব রিপোর্ট ওয়েবসাইটেও প্রকাশ করতে হবে।