কাহারোলের দশমাইল কলার হাট এখন জমজমাট। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ হাটে কলা বিক্রির জন্য আনছেন চাষিরা। তারপর তা কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। কাহারোল কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ৩২০ হেক্টর জমিতে সাগরকলাসহ স্থানীয় জাতের কলা চাষ হয়েছে। মুকুন্দপুর ইউনিয়নে রবীন্দ্রনাথ জানান, এক একর জমিতে কলা আবাদ করে খরচ বাদ দিয়ে ১ লাখ টাকা লাভ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক জানান, চাষিদের নানাভাবে কলা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।