করোনার কারণে বন্ধ রয়েছে সব ধরনের সরকারি, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। এতে কাজ না পেয়ে বিপাকে পড়েছেন সৈয়দপুরের মাইক ও ডেকোরেটর ব্যবসায়ীরা। উজালা মাইক সার্ভিসের মালিক চাঁদ বলেন, গত তিন মাসে আমাদের ৩০০ টাকাও আয় হয়নি। জমানো টাকা যা ছিল তাও শেষ হয়ে গেছে। মাইক অপারেটর আবুল কালাম আজাদ জানান, এ দুর্দিনে কেউ আমাদের সহায়তা করছেন না।
সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার বলেন, কিছু কিছু মাইক অপারেটর ও সংশ্লিষ্টদের সহযোগিতা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ বলেন, তালিকা করে তাদের সহযোগিতা করা হবে।