বাগেরহাট কোভিড-১৯ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু হয়েছে। একইসঙ্গে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ও অক্সিজেন কন সেনট্রেটরের উদ্বোধন হয়েছে। সোমবার সকালে সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এতে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের আওতায় এলো বাগেরহাট সদর হাসপাতালের ৫০ শয্যা আইসোলেশন ইউনিটটি। হাসপাতালের চিকিত্সক ও কর্মকর্তারা স্বস্তি প্রকাশ করে বলেন, এর ফলে করোনা আক্রান্ত রোগীদের চিকিত্সাসেবা এখন অনেকটা সহজতর হবে। সেই সঙ্গে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হারও কমবে। অনুষ্ঠানে পুলিশ সুপার, সিভিল সার্জন, হাসপাতালের আরএমওসহ বিএমএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।