মৌলভীবাজারে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার সোমবার অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশিদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।