কাহালুতে মাটির নিচ থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

কাহালুতে মাটির নিচে পুঁতে রাখা এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পুলিশ ডোমরগ্রাম খান পাড়া মসজিদের পাশের পুকুরের দক্ষিণ পাড়ের মাটির নিচ থেকে লাশটি উদ্ধার করে। নিহত আরমান হোসেন আন্না (২২) উপজেলার মুরইল ইউনিয়নের ডোমরগ্রাম খান পাড়ার গ্রামের আজিজার রহমানের ছেলে। গাইবান্ধা কৃষি ডিপ্লোমা কলেজের ২য় বর্ষের ছাত্র ছিল সে। রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে পুকুর প্রহরী সুজনের কাছে যাবে বলে বের হয়ে আর ফেরেনি আন্না।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম জানান, আন্নার হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।