চুয়াডাঙ্গায় আন্তঃজেলা গাড়িচোর চক্রের ছয় সদস্য গ্রেফতার

চুয়াডাঙ্গায় আন্তঃজেলা গাড়িচোর চক্রের নারীসহ ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তিতে একটি মোটরসাইকেল ও ৯টি ব্যাটারিচালিত পাখি ভ্যান উদ্ধার করা হয়। সোমবার দুপুরে পুলিশ সুপার জাহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।