ফুলবাড়ীতে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে ধরলা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে ভাঙছে বিভিন্ন এলাকা। ভাঙনের মুখে পড়েছে উপজেলার মেখলির চর খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সোমবার স্কুলটির একাংশ নদীগর্ভে চলে গেছে। মেখলির চর খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর আলী জানান, গত এক সপ্তাহ ধরে ভাঙতে ভাঙতে এখন স্কুলটির কাছে চলে এসেছে নদী। রবিবার থেকে নদীতে পানি বাড়ায় ধসে পড়ার উপক্রম হয়েছে স্কুলের পাকা ভবনটি। উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাশেদুল ইসলাম মণ্ডল জানান, সরেজমিন পরিদর্শন করে স্কুলের বর্তমান অবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানো হয়েছে।