উপজেলার হরিপুর ইউনিয়নের ঝাকড়া গ্রামে সোমবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ঐ গ্রামের রতন আলীর মেয়ে ও ঝাকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী মীম খাতুন (৭)। মীম সকাল ৭টার দিকে মায়ের কথামতো গাছ থেকে কুমড়া তুলতে যায়। সেখানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, উলিপুরে বিদ্যুত্স্পৃষ্টে খলিল মিয়া নামের এক আইসক্রিম বিক্রেতার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের ডোবারপাড় গ্রামে। হাতিয়া ইউপি চেয়ারম্যান বি এম আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।