পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে ইলিয়াস নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের নরদেপপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান নুরু জানান, বাড়ির আঙিনায় খেলার এক পর্যায়ে ইলিয়াসকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যাযে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে তারা। পঞ্চগড় সদর থানার ওসি আবু আককাছ আহমেদ পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।