দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর দুষ্কৃৃতকারীদের হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জের ঘিওরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। রবিবার বিকালে ঘিওর উপজেলা অফিসার্স ক্লাব ও নন গেজেটেড কর্মচারী সমিতির আয়োজনে উপজেলা চত্বর এলাকায় সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সাজ্জাকুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমেন চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. দবিরুল ইসলাম, এনামুল হক প্রমুখ।