পুলিশের উদ্যোগে দেশের প্রথম মাদক নিরাময় কেন্দ্র হবে মানিকগঞ্জে

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে চলছে, মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। সেই সঙ্গে মাদকসেবীদের পুনর্বাসন করার জন্য সারা দেশে জেলা পর্যায়ে একটি করে মাদক নিরাময় কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে পুলিশ। সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর থানার ভাড়ারিয়া ইউনিয়নের পাকশিয়া মৌজায় প্রস্তাবিত মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের বর্ণিত জায়গা ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  মাদকাসক্ত ও পুনর্বাসন নিরাময় কেন্দ্রের প্রজেক্ট ঘুরে ৪০ নম্বর বাঘিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে জমিদাতাসহ তাদের পরিবারবর্গকে রেঞ্জ ডিআইজি কর্তৃক ক্রেস্ট দেওয়া হয়।