মেসি আবার বার্সার অনুশীলনে

বার্সেলোনার অনুশীলনে যোগ দিলেন লিওনেল মেসি। স্পেনের ক্লাবটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এই প্রথম প্রাক মৌসুম অনুশীলনে আসলেন তিনি।

লিওনেল মেসি গতকাল সোমবার স্পানিশ ক্লাবটির অনুশীলনে দেড় ঘণ্টা আগে এসে যোগ দেন। গত রবিবার তার করোনা টেস্ট হয়। এর পরই অনুশীলনে এলেন। তাকে অবশ্য স্পানিশ লিগের স্বাস্থ্যবিধি অনুযায়ী একাকীই অনুশীলন করতে হয়। তার রুদ্ধদ্বার অনুশীলনের খবর সংগ্রহে অনেক ক্রীড়া সাংবাদিক উপস্থিত ছিলেন ক্লাবটির অনুশীলন কেন্দ্রের বাইরে।

মেসি ২০ বছর একনাগাড়ে খেলার পর এবার স্পানিশ ক্লাবটি ছাড়ার জন্য নোটিশ দিয়েছিলেন। কিন্তু ক্লাবটি মেসিকে আটকেছে ৭০ কোটি ইউরোর বাইআউট ক্লজ দিয়ে। আর্জেন্টাইনটি তাই অনিচ্ছুক হলেও অনেকটা নিরুপায় হয়েই বার্সেলোনাতেই থেকে যাওয়ার কথা জানান।