করোনা আক্রান্ত খুলনা-৬ আসনের এমপি আক্তারুজ্জামান বাবুকে ঢাকায় আনা হয়েছে

করোনা ভাইরাসে আক্রান্ত খুলনা-৬ আসনের এমপি আক্তারুজ্জামান বাবুকে গতকাল সোমবার জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে খুলনা হতে ঢাকায় আনা হয়েছে। উন্নত চিকিত্সার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী সরকার প্রকাশিত নীতিমালা অনুসরণ করে জাতীয় যে কোনো সংকট মোকাবিলায় জরুরি সহায়তা প্রদান করে আসছে।