রংপুর বিভাগের ৫ জেলায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮ টা পর্যন্ত বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৫ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে রংপুর জেলায় ১ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে রংপুর বিভাগের ৮ জেলায় মোট করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৯৩১ জন এবং মৃত্যু হয়েছে ১৯১ জনের।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের এক প্রেস বার্তা সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত রংপুর বিভাগের ৫ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে রংপুরে ১০, দিনাজপুরে ৯, গাইবান্ধায় ৫, লালমনিরহাটে ৫ এবং কুড়িগ্রাম জেলায় ৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: করোনায় দেশে আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ১৮৯২
রংপুর বিভাগের মধ্যে এ পর্যন্ত দিনাজপুর জেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ হাজার ১৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৬৬ জনের। এরপরই রংপুর জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৫৮২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে এবং মৃত্যু বেড়ে হয়েছে ৪১ জন। গাইবান্ধা জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ৬৭ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। নীলফামারী জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের। ঠাকুরগাঁও জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৯২ জন, মৃত্যু হয়েছে ২০ জনের। কুড়িগ্রাম জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। লালমনিরহাট জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। পঞ্চগড় জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৩৭ এবং মৃত্যু হয়েছে ১০ জনের।
এদিকে করোনা সন্দেহে রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৬৭ জনসহ হোম কোয়ারেন্টাইনে রাখা মোট সংখ্যা দাঁড়াল ৭৫ হাজার ৮৩৪ জন। একই সময়ে এই বিভাগে ২০২ জনসহ মোট ৭০ হাজার ৩৪২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এএএম