পঞ্চম শ্রেণির বিজ্ঞান

                                         সংক্ষিপ্ত প্রশ্নোত্তর              

 

প্রশ্ন-১: পরিবেশ কীভাবে গড়ে উঠে?

উত্তর: জীব ও জড় জগতের মধ্যকার সুসংহত বিন্যাস ও এদের পারস্পরিক আন্ত:সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে আমাদের পরিবেশ।

প্রশ্ন-২: পরিবেশের উপাদান কত প্রকার ও কী কী?

উত্তর: পরিবেশের উপাদান দুই প্রকার। যথা-

           ১। জীব পরিবেশ।

           ২। জড় পরিবেশ।

প্রশ্ন-৩: উদ্ভিদ পরিবেশে বেঁচে থাকার জন্য কীসের উপর নির্ভরশীল?

উত্তর: উদ্ভিদ পরিবেশে বেঁচে থাকার জন্য সূর্যের আলো, মাটি, পানি, বায়ু ইত্যাদির উপর নির্ভরশীল।

প্রশ্ন-৪: বাস্তুসংস্থান কাকে বলে?

উত্তর: কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হল ঐ স্থানের বাস্তুসংস্থান।

প্রশ্ন-৫: বীজের বিস্তরণ কাকে বলে? 

উত্তর: মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ।

প্রশ্ন-৬ :  সবুজ উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে?

উত্তর      :  উদ্ভিদের সবুজ পাতার ক্লোরোফিল সূর্যের আলোক শক্তিকে শোষণ করে পানি ও কার্বন ডাই-অক্সাইডকে ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।