এই দিনে

৯  সেপ্টেম্বর

 ২০১৪: ফিরোজা বেগমের মৃত্যু

 

‘চমেক চমেক ধীর ভীরু  পায়’, ‘মোমের পুতুল মমির দেশের মেয়ে নেচে যায়’, ‘শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণিবায়’— এইসব গানের কথা মনে হলেই ফিরোজা বেগমের কথা মনে পড়ে। চিরসবুজ মিষ্টি কণ্ঠ। ১৯৪০ সালে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে তাঁর পরিচয় হয়—১৯৪২ পর্যন্ত কবির সান্নিধ্য পেয়েছেন। স্বামী কমল দাশগুপ্ত ছিলেন তাঁর সংগীতজীবনের গুরু। নজরুলসংগীত ছাড়াও আধুনিক গানের লংপ্লেসহ বহু রেকর্ড রয়েছে ফিরোজা বেগমের। জন্ম ফরিদপুরে, ২৮ জুলাই ১৯৩২।