অর্থ

এই সময়ের ছড়া 

ইকবাল খন্দকার

 

জ্ঞানী-গুণী সকলে কয়,

অর্থে নাকি অনর্থ হয়,

          অর্থ তবু চাই,

অর্থ-লোভে দিন-রজনী

          খুব করি খাই খাই।

হালাল-হারাম ঠিক-বেঠিকের

          ধার ধারি না মোটে,

নজর আমার থাকে কেবল

          কড়কড়ে সব নোটে।

অর্থ পেলে পরের বুকে

          মারতে পারি ছোরা,

দেশ চলে যাক রসাতলে;

           কেয়ার করি থোড়া।

‘দেশ ধুয়ে কি পানি খাব?’

            নিজকে শুধাই নিজে,

অর্থ ধুয়ে ‘পানি’ খেতে

            আরাম লাগে কী যে!