চাকরিতেও জিপিএ মূল্যায়ন প্রসঙ্গে

সব সরকারি চাকরিতে প্রাপ্ত জিপিএ বিবেচনায় নেওয়া দরকার। সরকারি চাকরিতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে অর্থাত্ লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ভাইভাতে প্রাপ্ত নম্বরের সঙ্গে সমস্ত পাবলিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ও স্নাতক-মাস্টার্স বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএর সঙ্গে শতকরা হার যোগ করে ফলাফল তথা চাকরি দেওয়ার বিষয়টি অনুমোদন করা উচিত। তাই শুধু বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, প্রকৌশলে ভর্তিতে জিপিএ নয়—সব সরকারি চাকরির বেলাতেও জিপিএ বিবেচনায় নেওয়া হলে কষ্ট করে পরীক্ষায় ভালো জিপিএ অর্জন করার সার্থকতা থাকবে বলে মনে করি। 

আল এমরান স্বপন

দক্ষিণ পীরেরবাগ, মিরপুর, ঢাকা ১২১৬