সিরি ‘এ’ স্বত্ব বিক্রিতে লোভনীয় প্রস্তাব

স্পোর্টস ডেস্ক

তিনটি ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানের একটি গ্রুপ ইতালিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর সিরি ‘এ’র স্বত্ব কিনতে আগ্রহী। পরিকল্পনামাফিক সবকিছু এগোলে এই সিদ্ধান্ত গোটা ইতালির ঘরোয়া ফুটবলকেই পালটে দিতে পারে। প্রতিষ্ঠানগুলো ১০ মৌসুমের জন্য স্বত্ব কিনতে চায়। এরা সফল হলে এটা ইতালিয়ান ফুটবলের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা বলে বিবেচিত হবে। চূড়ান্ত দর হাকার আগে বুধবার সিরি ‘এ’র ক্লাবগুলোর সঙ্গে এই ব্যবসায়ী গোষ্ঠীর বৈঠক হবে। প্রতিষ্ঠান তিনটি হলো সিভিসি ক্যাপিটাল, অ্যাপাক্স ও থ্রি হিলস ক্যাপিটাল চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে ২০টির মধ্যে কমপক্ষে ১৪টি ক্লাবের ভোট দরকার হবে তাদের।