ফ্রেঞ্চ ওপেনে দর্শক থাকবে

স্পোর্টস ডেস্ক

আসন্ন ফ্রেঞ্চ ওপেনে দর্শক থাকার ব্যাপারে আশাবাদ জানিয়েছে আয়োজকরা। যদিও, এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে পশ্চিম প্যারিসের রোলা গ্যাঁরোতে এই গ্র্যান্ড স্ল্যাম শুরু হবে। গত মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে স্থগিত হয়ে যায় টুর্নামেন্টটি। ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের সভাপতি বার্নার্ড গিডেসেলি বলেছেন, ‘আন্তর্জাতিক সার্কিট পুনরায় শুরু হবার পর থেকে প্রথম টুর্নামেন্ট হিসেবে রোলা গ্যাঁরোতে দর্শকের উপস্থিতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।’