লিবিয়ায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া। সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ প্রায় এক দশকের সংঘাত বন্ধে যুদ্ধবিরতির এ আহ্বান জানিয়েছেন। মস্কো আলোচনার মাধ্যমেই সংঘাত নিরসন চায় বলেও জানান তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
২০২০ সালের ২১ আগস্ট লিবিয়ায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দেশটির বিবদমান দুইটি পক্ষ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী ফায়েজ সরাজ এবং রাশিয়া-আমিরাত সমর্থিত বিদ্রোহী নেতা খলিফা হাফতারের পূর্বাঞ্চলীয় পার্লামেন্টের স্পিকার অ্যাগুইলা সালে ইসা এ সংক্রান্ত সমঝোতায় উপনীত হন। তবে ঐ সমঝোতার পরও খলিফা হাফতারের বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ তথা যুদ্ধবিরতির আহ্বান জানাল রাশিয়া।