বাড়ির উঠানে সবজি চাষ

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ভূঞাপুরে বাড়ির উঠানের খালি জায়গায় সবজি চাষে ঝুঁকছেন চাষিরা। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু কৃষি উত্সব উপলক্ষ্যে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের কার্যক্রম শুরু করা হয়। এর জন্য উপজেলার ১৯২টি বাড়ির প্রত্যেক পরিবারকে নগদ টাকা ও বিনা মূল্যে বীজ দেওয়া হয়। ভারই গ্রামের ফরহাদুল ইসলাম তালুকদার বলেন, সবজি বাগান থেকে উত্পাদিত সবজি নিজেরা খাওয়ার পাশাপাশি বাজারে বিক্রি করছি। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম রাশেদুল হাসান বলেন, বিভিন্ন প্রজাতির সবজি চাষ করে পরিবারের পুষ্টির চাহিদা পূরণসহ তা বিক্রি করে আয় করছেন চাষিরা।

 

 

            —ইত্তেফাক