মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুর ছাওয়ালী-ভাতকুড়া-মহেড়া এলাকায় বংশাই নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয় সোমবার বিকালে। মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া জানান, ছাওয়ালী, মহেড়া, গবড়া, আদাবাড়ি, তেঘুরী ও গোড়াকি গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এটি ছিল চতুর্থ বার্ষিক নৌকাবাইচ। বিভিন্ন এলাকা থেকে নৌকা নিয়ে মাঝিরা সারি গান গেয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। অতিথিদের মধ্যে ছিলেন মহেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ওয়ারেসুর রহমান বানিজ, স্থানীয় আলমগীর মিয়া, হাসমত আলীসহ আরো অনেকে।