লোহাগাড়ায় মেছো বাঘ উদ্ধার

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়া উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদের পাশ থেকে মঙ্গলবার সকালে একটি মেছো বাঘ উদ্ধার করেছেন স্থানীয়রা। খবর পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ ঘটনাস্থলে আসেন এবং বন বিভাগের কাছে বাঘটি হস্তান্তর করেন। এ ব্যাপারে চুনতি অভয়ারণ্যের বিট কর্মকর্তা এ টি এম গোলাম কিবরিয়া জানান, প্রাণীটিকে চিকিত্সার জন্য ডুলহাজরা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিত্সাকেন্দ্রে পাঠানো হয়েছে। এটি মূলত জলাভূমির মাছ, ব্যাঙ, কাঁকড়া, পোকামাকড় ও ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে। তিনি আরো বলেন, ২০০৮ সালে মেছো বিড়ালকে বা বাঘটিকে বিপন্ন প্রাণী প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করেছে আইইউসিএন।