ক্যাপশন নিউজ

ভাণ্ডারিয়া (পিরোজপুর) : গতকাল মঙ্গলবার বিকালে বাসস্ট্যান্ডে জাতীয় পার্টি-জেপির অঙ্গসংগঠন জাতীয় মিশুক চালক পার্টির উপজেলা দলীয় কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি জেপির উপজেলা যুগ্ম আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা যুবসংহতির আহবায়ক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য রেজাউল হক রেজভী জোমাদ্দার, সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, ছাত্রসমাজের আহ্বায়ক সালাহ উদ্দিন রাহাত জোমাদ্দার, সদস্যসচিব অন্তু সরদার, শ্রমিক পার্টির সভাপতি শাহজাহান সরদার, পৌর ছাত্রসমাজের সদস্যসচিব মাহাবুব শরিফ শুভ, স্থানীয় সমাজসেবী ফিরোজ মোল্লাহ (বাঁয়ে)। মিশুক চালক পার্টি নেতা সাদ্দাম হোসেন সরদার, মনির হোসেন বেপারি, মাইনুল হোসেন হাওলাদার, রুবেল তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ (ডানে)   —ইত্তেফাক