আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্যাপন

ইত্তেফাক ডেস্ক

নানা আয়োজনে মঙ্গলবার উদ্যাপন হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

বরিশাল : বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

পিরোজপুর : জেলা সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা ছিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র সেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী প্রমুখ।

জয়পুরহাট : সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা এবং সদর উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। মৌলিক সাক্ষরতা প্রকল্পের আওতায় গৃহীত কর্মসূচি বিষয়ক পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহাকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।

নেত্রকোনা : জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

স্বরূপকাঠি (পিরোজপুর) : উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক।

চন্দনাইশ (চট্টগ্রাম) : র্যালি শেষে আলোচনাসভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) : উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান এতে সভাপতিত্ব করেন।

রামগতি (লক্ষ্মীপুর) : রামগতি উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন।