ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাটামতলা নামক স্থানে ট্রেনের ধাক্কায় কৃষক বুলু মিয়া মারা গেছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত বুলু মিয়া বলুহর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে। কোটচাঁদপুর থানার ওসি মাহবুুব আলম জানান, সকালে নিজ বাড়ি থেকে বাইসাইকেল যোগে মাঠে যাচ্ছিলেন বুলু মিয়া। লেভেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন বুলু মিয়াকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে যশোর ২৫০ বেড হাসপাতালে রেফার্ড করা হলে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।