মনোহরগঞ্জে অজ্ঞাত যুবতির লাশ উদ্ধার

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

মনোহরগঞ্জে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে উপজেলার বড় কাঁচি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। একটি লাগেজে লাশটি দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মঙ্গলবার কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।