চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রিয়েল লজিস্টিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিকাশ বরণ চৌধুরী (৪৯)। মঙ্গলবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুর পর তার করোনা পজিটিভ শনাক্ত হয়। বিকাশ বরণ চৌধুরী বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) সদস্য ছিলেন। বাফার বন্দরবিষয়ক পরিচালক খায়রুল আলম সুজন ইত্তেফাককে জানান, নগরীর কাট্টলী মহাশ্মশানে প্রয়াতের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে সত্কার করা হয়। তার গ্রামের বাড়ি সীতাকুণ্ড উপজেলায়।