বরিশাল অফিস
বরিশালে ছয় কেজি গাঁজাসহ জান্নাত বেগম নামের এক নারী ও তার দুই সহযোগীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিবি পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ঐ নারীকে ছয় কেজি গাঁজাসহ আটক করা হয়। এ সময় তার দুই সহযোগী সাজ্জাদুর রহমান সবুর ও সাইফুল ইসলামকে আটক করা হয়।