বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামী রবার্ট পালমারের সঙ্গে বিচ্ছেদ হয় নিকিতা মরেনোর। কিন্তু তিন মাসের মাথায় সংসার ভেঙে যাওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছিলেন না যুক্তরাষ্ট্রের বাসিন্দা নিকিতা। এরপর সাড়ে তিন বছর শুধু সেই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন নিকিতা। অবশেষে সেই প্রশ্নের জবাব পেয়েছেন একটি জাতীয় দৈনিকের খবরে। ঐ জাতীয় দৈনিকে প্রকাশিত এক ঘোষণায় তার স্বাবেক স্বামী জানিয়েছেন ‘২০১৭ সালের জানুয়ারিতে তার পরিচয় হয়েছিল লরেন মাইলিয়ান নামের এক নারীর সঙ্গে। যদিও তখনো নিকিতার সঙ্গে দাম্পত্য সম্পর্ক ছিল রবার্টের।’
ঐ ঘোষণাতেই রবার্ট বলেন, লরেনের সঙ্গে পরিচয় থেকে গোপনে ২৫ জনের সামনে বিয়েও সেরেছেন তিনি। সাড়ে তিন বছর পর স্বামীর ‘অবৈধ প্রেমের’ কথা জানতে পেরেছেন পত্রিকার মাধ্যমে। তাকে বিয়ে করে সংসার করার সময়ই তিনি অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। সেই প্রতারণার কথা পত্রিকার মাধ্যমে জেনে বেশ কষ্টও পেয়েছেন তিনি। যদিও প্রাক্তন স্বামীর সেই প্রতারণা বিষয়ে তিনি কোনো আইনি পদক্ষেপ নিবেন কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি।—ডেইলি মিরর