নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় আন্তরিক সহানুভূতি এবং গভীর সমবেদনা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে শোক জানিয়ে জয়শঙ্কর বলেন, এই হতাহতের ঘটনায় ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ, বিশেষ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রসঙ্গত, গত শুক্রবার নারায়ণগঞ্জের বায়তুস সালাত মসজিদে দুর্ঘটনায় ২৮ জন মারা গেছেন।