চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত জিনজিয়াং অঞ্চল থেকে টমেটো এবং তুলাজাত পণ্য আমদানি বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, এই দুটিই চীনের অন্যতম রফতানি পণ্য। মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা বলছে জোর করে শ্রমিকদের কাজ করানোর অভিযোগে তারা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষার সহকারী কমিশনার ব্রেন্ডা স্মিথ বলেন, জিনজিয়াং থেকে আমদানি করা সুতি টেক্সটাইল এবং টমেটোজাত পণ্য সরবরাহের জন্য জোর করে কাজ করানোর যুক্তিসঙ্গত প্রমাণ আমাদের কাছে আছে। তবে এ নিয়ে চূড়ান্ত কোনো প্রমাণ আমাদের কাছে নেই। আমরা এই বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছি যাতে পরিপূর্ণভাবে জানা যায়।
জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিমদের প্রতি নির্যাতন বন্ধের জন্য চীনকে চাপের মুখে ফেলার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদের নাম করে জিনজিয়াংয়ের নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করেছে চীন সরকার।
অভিযোগ রয়েছে, ১০ লাখের বেশি উইঘুর মুসলমানদের বন্দিশিবিরে আটক করে রেখেছে চীন সরকার। তবে এসব শিবিরকে পুনঃশিক্ষা কেন্দ্র বলে দাবি করে চীন সরকার ।
ইত্তেফাক/এআর