পাকিস্তানে পাথরের খনিতে ভয়াবহ ধস, নিহত ২২

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া  প্রদেশে মার্বেল পাথরের খনি ধসে কমপক্ষে ২২ জন শ্রমিক নিহত হয়েছেন। সোমবারের এই দুর্ঘটনার পর এখনো খনিটির কমপক্ষে ২০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। 

 পাকিস্তানের   সরকারি কর্মকর্তারা জানিয়েছেন,  আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খায়বার পাখতুনখোয়া প্রদেশের মোহমান্দ পার্বত্য জেলায় শ্রমিকদের উপর সাদা মার্বেলের পাথর খণ্ড ধসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কর্মরত বহু শ্রমিকের।

 খাইবার পাখতুনখোয়া প্রদেশ সরকারের খনি এবং খনিজ সম্পদ মন্ত্রী মোহাম্মদ আরিফ বলেন, “মার্বেল পাথরের খনিতে ধস নামে। সঙ্গে সঙ্গে ১২ জনের মৃত্যু হয়েছে। বাকি দশজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এখন পর্যন্ত ২২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও ২০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে খারাপ আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির জন্য উদ্ধারকাজ দেরি হচ্ছে। ফলে মৃতের সংখ্যা বৃদ্ধির আরও আশঙ্কা তৈরি হয়েছে।

 ২০১১ সালে পাকিস্তানের বেলুচিস্তানের সোরেঙ্গে জেলার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছিল।

ইত্তেফাক/এআর