দুই মার্কিন সামরিক বহরে বোমা হামলা

ইরাকে আরো দুটি মার্কিন সামরিক বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে। রাস্তার পাশে পুতে রাখা বোমার মাধ্যমে এসব বহরে হামলা চালানো হয় বলে খবরে জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম হামলাটি মঙ্গলবার ইরাকের দক্ষিণাঞ্চলীয় কাদিসিয়া প্রদেশে ঘটে।   

ইরাকের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আস-সুমারিয়া জানিয়েছে, আদ-দিওয়ানিয়া মহাসড়কে পুতে রাখা বোমা সামরিক বহরে আঘাত হানে। এতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন।   

এছাড়া  দ্বিতীয় হামলার ঘটনা ঘটে ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলীয় আন-নাবায়ি এলাকায়।  ত্রাণ ও রসদবাহী এ বহরে বোমা বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য আহত হয়েছে। সূত্র: পার্স টুডে 

ইত্তেফাক/এসআর