আফগান ভাইস-প্রেসিডেন্টের গাড়িবহরে বোমাহামলায় নিহত ১০, আহত ১৫

আফগানিস্তানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। সেই সঙ্গে আহত হয়েছেন সালেহর দেহরক্ষীসহ ১৫ জন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে গেলেও আহত হয়েছেন আফগান ভাইস প্রেসিডেন্ট নিজেও।

বুধবার রাজধানী কাবুলের একটি সড়কের পাশের এ হামলার ঘটনা ঘটে। অতর্কিত ওই বোমা হামলায় ভাইস প্রেসিডেন্ট সালেহর হাত ও মুখ কিছুটা পুড়ে গেছে। তবে তার অবস্থা গুরুতর নয় বলে খবর বিবিসির। হামলার পর আহত ভাইস প্রেসিডেন্ট সালেহকে দেখতে দিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

হামলার বিষয়ে আফগান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান বলেন, সরকারি কাজের জন্য বেড়িয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। এসময় তার গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।

আরও পড়ুন: শান্তি প্রতিষ্ঠায় অবদানে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন ট্রাম্প

তবে, ওই বোমা হামলার দায় স্বীকার করেনি তালেবান। সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেছেন, এই হামলায় তাদের কোন দায় নেই।

ইত্তেফাক/আরআই