ফোর্টনাইট নির্মাতা এপিক গেইমসের কাছে আর্থিক ক্ষতিপূরণ চেয়ে পাল্টা মামলা করেছে অ্যাপল। এ ছাড়াও এপিক যাতে নিজস্ব ‘ইন-অ্যাপ’ লেনদেন সুবিধা বন্ধ করে, সে ব্যাপারে আদালতের সাহায্য চেয়েছে এই অ্যাপ ও গেইম স্টোর জায়ান্ট।
রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, এপিকের নিজস্ব ‘ইন-অ্যাপ’ লেনদেন সুবিধার কারণে অ্যাপল যে অ্যাপ স্টোর ফি থেকে বঞ্চিত হয়েছে, সেটি এবং অন্যান্য ক্ষতিপূরণ পাওয়ার দাবি করেছে প্রতিষ্ঠানটি।
আদালেতে দায়ে করা এক অভিযোগে অ্যাপ স্টোরের ফি ও অন্যান্য ক্ষতিপূরণ দাবি করে তারা। একইসঙ্গে এপিক যাতে সরাসরি নিজেদের ইন-অ্যাপ পার্চেস সিস্টেম ব্যবহার করতে না পারে সে বিষয়ও আদালাতে হস্তক্ষেপ চেয়েছে টেক জায়ান্টটি। অ্যাপল জানিয়েছে, অ্যাপ স্টোরে শুধু অ্যাপ রাখলেই হয় না, এগুলোর সিকিউরিটি আপডেট পাঠানো, অ্যাপল ডিভাইসের মাধ্যমে এপিক গেইমস তাদের অ্যাপগুলো থেকে ৫০০ মিলিয়ন ডলার আয় করেছে। সূত্র :রয়টার্স