কমলাকান্দা-দূর্গাপুর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলমাকান্দা-দূর্গাপুর এলাকাবাসীর ব্যানারে নাজিরপুর থেকে চন্ডীগড় বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটারব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৮ সালে এলজিইডি ২৪ কিলোমিটার সংস্কারের জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিলেও তারা নির্ধারিত সময়ে মাত্র ১২ কিলোমিটার কাজ শেষ করেছে। ফলে বাকি অংশ বড় বড় গর্তসহ খানা-খন্দকের সৃষ্টি হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন কলমাকান্দা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, নাজিরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুল, চন্ডীগড় ইউপি চেয়ারম্যান আলতাবুর রহমান কাজল প্রমুখ।