লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকেতে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরো দুই জনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের হোগলডহুরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওমর ফারুক ও কামাল হোসেন। গুরুতর অসুস্থরা হচ্ছে ইউসুফ চৌধুরী ও সোহাগ হোসেন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াসি আজাদ জানান, ট্যাংকেতে বিষাক্ত গ্যাসের কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়। আহত অপর দুই জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) মো. মোসলেহ উদ্দিন জানান, নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।