বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে সাত রোহিঙ্গা আটক

ভারতে পাচারকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে বুধবার দুপুরে সাত রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। এ সময় কোনো পাচারকারী আটক হয়নি।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর ই এলাহী জানান, পুটখালী সীমান্ত দিয়ে সাত রোহিঙ্গা ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা  হলো—মো. আব্দুল হালিম, মো. কাওছার আলী, মোসাম্মত্ খুশির বেগম, সৈয়েদুল কাউসার, মোসাম্মত্ কোনইস বিবি, মোসাম্মত্ দিলজান খাতুন ও মোহাম্মদ সালমান। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।