কুমিল্লায় যুবদলকর্মী এস এম তৌহিদ ওরফে সোহেল হত্যা মামলায় আহসান হাবিব ওরফে মিঠু নামে এক জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া তাকে আরো ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। বুধবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন এ রায় দেন। মামলায় অভিযুক্ত অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মিঠু নগরীর রেসকোর্স এলাকার মৃত কদম আলীর ছেলে। বর্তমানে সে পলাতক রয়েছে। বাদীপক্ষের অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাদী ও নিহত সোহেলের স্ত্রী বদরুন্নাহার লুনা সাংবাদিকদের বলেন, আমি এ রায়ে সন্তুষ্ট নই। আমি তিন জনেরই শাস্তি চেয়েছিলাম। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে আপিল করব।